ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি: রাসিক প্রশাসক

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৪:৪৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৪:৪৯:১৬ অপরাহ্ন
রাজশাহী নগরীর আলুপট্টি সদর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আজ শুক্রবার (৯ অক্টোবর) তিনি মসজিদে নামাজ আদায় করেন।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন, সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম বুলবুল, সহসভাপতি ডা. হাসানুজ্জামান হাসু, সহসেক্রেটারি মো. সিরাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

নামাজ শেষে প্রশাসক মসজিদের সংস্কারকাজ ও মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে মসজিদের সংস্কার কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ইশা ও মো. আফজালুল হোসেন তারেক, স্থপতি জহুরুল আনোয়ার অনন্তসহ সিটি করপোরেশনের অন্যান্য প্রকৌশলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন, বর্তমান সাধারণ সম্পাদক মির্জা ইমরুল মুন্না, ২২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জাকির শেখ জ্যাকি, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com