নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৬:০৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৬:০৬:১৭ অপরাহ্ন
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের শুভ সূচনা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মিলের অভ্যন্তরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে বয়লারের স্লো-ফায়ারিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্লো-ফায়ারিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া।

এ সময় মিলের সার্বিক সাফল্য, কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিদের কল্যাণ এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মিলের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জিএম (ফ্যাক্টরি) মোমিন হোসেন, ডিসিএম অনিবুদ্ধ কুমার বর্মন এবং জিএম (প্রশাসন) মো. আনিছুর রহমান।

এছাড়াও নর্থ বেঙ্গল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মধু, অর্থ সম্পাদক আব্দুল হালিম এবং প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজানসহ মিলের সাধারণ শ্রমিক, কর্মচারী ও স্থানীয় আখচাষিবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com