সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৫:৫৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৫:৫৯:৩৬ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় মাল বোঝাই ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব সরদার উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহার পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভ্যানে করে মাছ বিক্রির উদ্দেশ্যে রনবাঘায় যান হাসিব। মাছ বিক্রি শেষে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসিবের  মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com