নিয়ামতপুরে এসআরবি'র অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:০৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৬:০৪:২৩ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে  ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। শনিবার (১০ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার  রাউতাড়া এলাকায় অভিযান চালিয়ে  তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এসব তথ্য জানিয়েছে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার রাউতাড়া গ্রামের মোঃ একরামুল হকের ছেলে মোঃ তারেকুল ইসলাম (২৮); চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত সাফজাল হোসেনের ছেলে মোঃ পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে মোঃ জিয়াউল হক (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গ্রামের তারেকুল এর নিজ বসতবাড়ীতে কতিপয় কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন  সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

 এ সময় তাঁদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন এবং নগদ অর্থ তিন লাখ তেরো হাজার ১০০ টাকা  টাকা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,  প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনজনকে   নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com