​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:৫৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৬:৫৬:১২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার যোহরের নামাজ আদায় শেষে তিনি মসজিদটি পরিদর্শন করেন। এ সময় মসজিদটির অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির নেতারা প্রশাসককে মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজের অগ্রগতি ও বাকি কাজ সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে অবশিষ্ট নির্মাণকাজ শেষ করতে তাঁর সহযোগিতা কামনা করেন তাঁরা।

এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মসজিদটির অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ও জসীম উদ্দিন আরজু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল লতিফসহ কমিটির অন্যান্য সদস্য, মুসল্লি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com