চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় নিয়মবহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ১২০ দশমিক ০৫ টন লাল গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নাসিরাবাদ এলাকার ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ছাড়া ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম মজুদের বিষয়টি আসে। সরকারি খাদ্যশস্য নিয়মবহির্ভূতভাবে মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ করা লাল গম জব্দ করা হয়।
অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ আদায় ও জব্দ করা খাদ্যশস্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।