সাতক্ষীরায় স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৫:৫২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৫:৫২:৫০ অপরাহ্ন
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালাল উদ্দীনের মেয়ে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোল্যা বাড়ির মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শামীমা।

এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত তার স্বামী আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন।

এদিকে, ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই উপপরিদর্শক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com