রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:৩০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:৩০:৫৩ অপরাহ্ন
 

রাজশাহীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১১ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি),এর চরমাজারদিয়া ও তালাইমারী বিওপির পৃথক অভিযানে এসব ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চরমাজারদিয়া ও তালাইমারী বিওপির আভিযানিক দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

জব্দ করা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com