আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:১৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:১৩:৩৩ অপরাহ্ন
'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আত্রাই , নওগাঁ এর উদ্যোগে তাল বীজ রোপণ অভিযান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধকল্পে উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্ট, নওগাঁ এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

​বৈঠাখালী থেকে থললমা পর্যন্ত রাস্তার দুই পাশে মোট ১,০০০টি তাল বীজ রোপণ করা হয়। ​উক্ত তাল বীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ৫নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা, বিশা ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবদুর রাজ্জাক, স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

​প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম) বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি হ্রাস করতে এবং পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় তাল গাছের ভূমিকা অপরিসীম। সরকার ও বাহিনীর নির্দেশনানুযায়ী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারাদেশে এ ধরনের বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে।

​অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব গাছ রোপণের বিকল্প নেই। আনসার-ভিডিপি পরিবার সর্বদা জাতীয় স্বার্থে ও মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রোপণকৃত বীজগুলোর সুষ্ঠু পরিচর্যা ও সুরক্ষায় আমাদের বাহিনীর সদস্যরা সর্বদা সচেষ্ট থাকবে।

স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা আনসার ভিডিপির এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভূয়সি প্রশংসা করেছেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com