মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:৪৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:৪৭:৩১ অপরাহ্ন
"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ১৩ই অক্টোবর সকাল ১১:০০ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এই সময় উপস্থিত ছিলেন: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল প্রশিক্ষিত কর্মী এবং উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের কর্মীদের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় কী করণীয়, সে বিষয়ে একটি বাস্তবিক মহড়া প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব না হলেও সঠিক সচেতনতা ও পূর্ব প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলার নানা কৌশল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com