রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:৫১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:৫১:২১ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২৩টি শর্টগানের কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: নগরীর কুমারপাড়া এলাকার মোঃ ফয়সাল (১৯), সে ওই এলাকার মৃত বাবুর ছেলে, মোঃ যুবরাজ (৩০) একই এলাকার সোনা মিয়া ওরফে আবুল হায়াতের ছেলে ও মোঃ সুলতান মাহমুদ (৩৬), সে  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের সুলতান মাহমুদ একরামুল হকের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, ফয়সালের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৩টি শর্টগানের কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা আলামতগুলো পলাতক আসামি বিএলের (৩০) সহায়তায় সংগ্রহ করে নিজেদের কাছে রাখার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

পলাতক বিএল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপবাজার গ্রামের বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com