দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৯:০৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৯:০৪:৩১ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের জয়নাল হক (৫৪) ও জাহিদ (২২)। জয়নাল হক মৃত সিরাজের ছেলে এবং জাহিদ জিয়াউর রহমানের ছেলে।

এসআরবি সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে জয়নাল হকের নিজ বাড়িতে অভিযান চালায় এসআরবি-৫-এর একটি দল। এ সময় হত্যা চেষ্টা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত  সোয়া ৩টার দিকে দুর্গাপুরের পালিবাজার এলাকায় অভিযান চালিয়ে একই মামলার পাঁচ নম্বর এজাহারভুক্ত আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার ২ নম্বর মামলাটি গত ৩ এপ্রিল দায়ের করা হয়। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩০৭, ৩২৬, ৩২৩, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com