চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৯:১১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৯:১১:২৬ অপরাহ্ন
রাজশাহীর চারঘাটে ছয় কেজি গাঁজাসহ সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে চারঘাট উপজেলার বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের হলিদাগাছী গ্রামে সবুজ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম, সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার আঙ্গারপাড়ায় বসবাস করেন।

এসআরবি-৫ জানায়, জিজ্ঞাসাবাদে সেলিম বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে বিক্রি এবং সংরক্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় সেলিম মিয়ার বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com