প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:০৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:০৫:২৫ অপরাহ্ন
মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া উচিত। তাদের দক্ষ করে তুলতে সরকার কাজ শুরু করেছে। প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতি সচল থাকে। তাই তাদের প্রতি রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশে কর্মসংস্থানের অভাবে তরুণেরা সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। কাজের সুযোগ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি।

তিনি বলেন, নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

গত ১৭ বছরে দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল ও আমদানিনির্ভর করে তোলা হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তার ভাষ্য, এ সময়ে দেশ থেকে সম্পদ পাচার করা হয়েছে। এ কারণে বর্তমান সরকারকে ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করতে হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ততবারই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। এবারও ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে সফল হতে হবে। সরকার লড়াই করছে; সংগ্রামের মধ্য দিয়ে জয়ী হতে হবে।

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর কথাও জানান তিনি। এর মাধ্যমে প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এ লড়াইয়ে প্রবাসীরা বিরাট অবদান রেখেছেন।

এ ছাড়া ‘অভিবাসন দশক’ কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে প্রবাসীকল্যাণমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com