পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৯:৩২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৯:৩২:০৩ অপরাহ্ন
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫৬টি পূজামণ্ডপে মোট ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও (বিতরণ আদেশ) বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে ৬০০ কেজি করে এ চাল বরাদ্দ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও প্রতিনিধিদের হাতে চালের ডিও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

এ সময় পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান, যুবদল নেতা রোকনুজ্জামান রিকো মণ্ডলসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও লিয়াকত সালমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের বরাদ্দ করা এ খাদ্যসহায়তা পূজামণ্ডপগুলোতে উৎসব আয়োজনের কার্যক্রমে সহায়তা করবে। দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে তিনি সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com