বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৭:২৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৭:২৮:১৬ অপরাহ্ন
রংপুরের পীরগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আছমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বজলু মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি বাড়ির পাশের একটি ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা সংগ্রহ করতে যায়। এ সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদী। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই মো. মিলন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত বজলু মিয়াকে গ্রেপ্তার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ঘটনার বিষয়ে জানার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com