প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৭:৫৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৭:৫৫:৩৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর সুশৃঙ্খল, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় খাদ্য সচিব মোঃ ফিরোজ সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফরকে রাজশাহী বিভাগের জন্য সম্মান ও মর্যাদার বিষয় হিসেবে উল্লেখ করা হয়। সফরকালে প্রধানমন্ত্রীর কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে যথাসময়ে এবং যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com