শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর...

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:২৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:২৯:০২ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুহুল আমিন বাবু (৫৭) নামে এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বৃদ্ধকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার একটি মেলায় ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার রুহুল আমিন বাবু উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে অনুষ্ঠিত একটি মেলায় সহপাঠীদের সঙ্গে ঘুরতে যায় ভুক্তভোগী শিশুটি। এ সময় তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন রুহুল আমিন বাবু। তখন শিশুটি ডাক-চিৎকার শুরু করলে রুহুল আমিন বাবু বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে তাকে আটক করে পিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় শনিবার কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার রুহুল আমিন বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা-পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com