নওগাঁর আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। নওগাঁর জেলা প্রশাসকের পক্ষ থেকে চারাগুলো উপহার হিসেবে প্রদান করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আত্রাইয়ের পুরোনো রেলওয়ে স্টেশন পর্যন্ত এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতিকে সবুজ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। জেলা প্রশাসকের এই উদ্যোগের ফলে ভবিষ্যতে আত্রাইয়ের সড়কটি কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে সেজে উঠবে। শুধু চারা রোপণ করলেই হবে না, এগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য স্থানীয় জনগণসহ সবাইকে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে।
এ সময় আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষ্ণচূড়ার চারা বড় হয়ে উঠলে আত্রাইয়ের এই সড়কের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। পাশাপাশি গাছগুলো পরিবেশকে আরও নির্মল ও সবুজ রাখতে সহায়তা করবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, শ্রমিক দল নেতা মো. পলাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।