রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা সহ শামীম রেজা (২৬) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর সাথে থাকা জনি আলী (২৮) নামের অপর এক অভিযুক্ত পালিয়ে গেছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১টার দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে পুরাতন পানহাটার সামনের সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতার ট্রাকচালক শামীম রেজা, সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ও পলাতক অভিযুক্ত জনি আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দানিয়ালপুর গ্রামের তোহরুল ইসলামের ছেলে। তাঁকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, গোপালপাড়া গ্রামে একটি ট্রাকে করে মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে ট্রাকচালক শামীম রেজাকে গ্রেফতার করেন এসআই মোঃ মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স।
পরে ট্রাকের ভেতর তল্লাশি করে চালকের আসনের নিচে একটি ব্যাগে রাখা ৩৮টি জিপারযুক্ত প্যাকেট থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ (ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫) ট্রাকটি জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে গ্রেফতার চালককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।