কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে রাসেল আহমেদ (নাম) নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল আহমেদ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা। তিনি কালিয়াকৈর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। ডাইনকিনি এলাকায় ফরহাদ হোসেনের বাসায় ভাড়া থাকতেন রাসেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাসেলের কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির নাকে দুর্গন্ধ আসে। পরে সন্দেহ হলে তিনি স্থানীয় লোকজনকে নিয়ে ঘরের ছিদ্র দিয়ে ভেতরে তাকান। এ সময় তারা কক্ষের ভেতরে রাসেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে রাসেলের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে রাসেলের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com