সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৮:২০:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৮:২০:০৫ অপরাহ্ন
ফেনীর সোনাগাজীতে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ দুলাল প্রকাশ ইবরাহীম দুলালকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় মাদকসংক্রান্ত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে সোনাগাজী থানাধীন ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সোনাগাজী থানার ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারির ১১ নম্বর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. দুলাল এলাকায় অবস্থান করছেন। পরে ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার দুলাল উত্তর মঙ্গলকান্দি এলাকার মৃত মোখলেছুর রহমান প্রকাশ মুগবুল আহাং প্রকাশ মকুর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় দায়ের করা মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এদিকে, সিডিএমএস (অপরাধী শনাক্তকরণ ও তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা) পর্যালোচনা করে গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে সোনাগাজী থানায় মাদকসংক্রান্ত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com