উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি। প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম জানান, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চেসিকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেখানে তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীর চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করছে। চেসির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনাও চেয়েছেন উপাচার্য।