ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ ১০ বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বের মুখাবয়ব সংযুক্ত করে রাবণের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে কংগ্রেস-সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)।
বুধবার (২১ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লির রাইসিনা রোডে সংগঠনটির সদর দপ্তরে বিজয়া দশমী উপলক্ষে ‘আঙুল তো উঠবেই, রাবণ দহন’ ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
দশ মাথাবিশিষ্ট রাবণের প্রতিকৃতিতে নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখাবয়ব ব্যবহার করা হয়।
মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে এনএসইউআই। এবারের কুশপুত্তলিকা দাহ কর্মসূচিকেও সেই আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সংগঠনটির জাতীয় মিডিয়া ইনচার্জ রবি পান্ডে এবং দিল্লি ইনচার্জ অখিলেশ যাদব জানান, বিজয়া দশমী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক। সেই উপলক্ষকে সামনে রেখে ভোটাধিকার ও সংবিধান রক্ষা এবং যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।
সূত্র: দ্য ট্রিবিউন