রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পানির স্টিলের কল ও বিবিসি পাইপ চুরির অভিযোগে মোঃ হাসিবুর ইসলাম জয় (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে তাঁর অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ.কে. ফজলুল হক হল এলাকায় পরিদর্শনের সময় তাকে আটক করা হয়।
আটক হাসিবুর ইসলাম জয়, সে মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মোঃ আশিকুর ইসলামের (জুলমত) ছেলে।
রুয়েটের দায়িত্বরত পিসি মোঃ শাহিন আলম ও আনসার সদস্য মোঃ নাহারুল ইসলাম দায়িত্ব পালনকালে ওই যুবককে পাইপ চুরির সময় হাতেনাতে আটক করেন।
পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কর্তৃপক্ষ আটক যুবকের অভিভাবককে ডেকে তাঁর জিম্মায় হস্তান্তর করেন।
পিসি মোঃ শাহিন আলম জানান, জিজ্ঞাসাবাদে হাসিবুর ইসলাম জয় রুয়েটের হিট ইঞ্জিন ল্যাব থেকে কিছু পিভিসি পাইপ নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে এবং তার কাছ থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়েছে।