নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৭:২৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৭:২৫:৫২ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে  দুইদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার   (২৪ অক্টোবর ) বিকালে উপজেলার ভাবিচা ফুটবল মাঠে এ টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ভাবিচা জাবড়ীপাড়া সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা পটল সরেন এর স্মৃতি স্মরণে ভাবিচা জাবড়ীপাড়া ভাবুক যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলায় তালটিপাড়া একাদশ ১-০  গোলে দীঘলডাঙ্গা একাদশকে  পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিয়া মোঃ মামুনুর রশিদ । সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শিবলাল চঁড়ে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহসভাপতি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রচারণা সম্পাদক শফিকুল ইসলাম, ভাবিচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (আমিন), বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা (লিটন), টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহ-সভাপতি পলাশ চঁড়ে প্রমুখ। শেষে অতিথিরা  বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com