ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৭:৪৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৭:৪৭:১৬ অপরাহ্ন
দূরপাল্লার ট্রেনগুলিতে অনেক সময়ই নানা কাণ্ড ঘটান কোনও কোনও যাত্রী। সহযাত্রীদের সুবিধা-অসুবিধার কথা ভেবেই দেখেন না তাঁরা। কেউ কেউ আবার ভুলতে বসেন ন্যূনতম শালীনতার বোধও। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি দূরপাল্লার ট্রেনের ভিতরের দৃশ্য। ক্যামেরায় ধরা পড়েছে শৌচাগারের সামনের অংশ। সেটির দরজা ধীরে ধীরে খুলতে থাকে। শৌচালয়ের আয়নায় দেখা যায় এক তরুণীর প্রতিচ্ছবি। বুঝতে পারা যায়, তিনি একা নন। শৌচালয়ে রয়েছেন আরও এক জন। এর পর মাথায় ঘোমটা দিয়ে তরুণীকে শৌচাগার থেকে বেরিয়ে আসতে দেখা যায়। খানিকটা আড়ষ্ট ভাবেই চারদিকে দৃষ্টি বোলাচ্ছিলেন তিনি। মনে হচ্ছিল, যেন তাঁর মুখে ধরা পড়ার ভয় স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।

ভিডিয়োর পরের অংশে এক তরুণকে শৌচাগার থেকে বেরোতে দেখা যায়। পরনে শার্ট এবং ট্রাউজ়ার। তাঁর শরীরী ভাষায়ও বেশ খানিকটা জড়তা, খানিকটা সঙ্কোচও। শার্টের উপরের অংশ দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় তাঁকে। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। ট্রেনের কোনও যাত্রীই পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন বলে অনুমান করা হচ্ছে।

‘আমনচা১১৪৫৬২১১’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি দেখে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। কয়েক হাজার বার দেখা হয়েছে সেটি। যুগলের কাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক জন ব্যঙ্গ করে লিখেছেন, “ট্রেনকে শোয়ার ঘরে পরিণত করেছেন যুগল।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com