ঘুম ভাঙতেই ‘চক্ষু চড়কগাছ’ গৃহকর্তার

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:০১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:০১:৫৯ অপরাহ্ন
চট্টগ্রামের পটিয়ায় রাতে ঘরের খাটের নিচে লুকিয়ে থেকে সকালে পরিবারের সদস্যদের মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চোরচক্রের বিরুদ্ধে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমুরা এলাকার মো. হাসানুজ্জামান খানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, শনিবার রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গৃহকর্তা ঘরের দরজা খোলা দেখতে পান। পরে মুঠোফোন খুঁজতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।
হয়।​

ভুক্তভোগী মো. হাসানুজ্জামান খান বলেন, চোরের দল সন্ধ্যার পর বা রাতের শুরুতে কৌশলে খাটের নিচে লুকিয়ে ছিল। আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তারা ঘরের সব মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ১২টা থেকে আড়াইটার মধ্যে কোনো একসময়ে এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে। সংঘবদ্ধ চোরচক্রটি দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, প্রায় ৩০ আনা ওজনের স্বর্ণের হার, নগদ ১ লাখ ৪ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com