অবসর নিয়েছিলেন ২০১৮ সালে। তার ৮ বছর পর আবার পেশাদার ফুটবলে ফিরতে চলেছেন রোনাল্ডিনহো। ব্রাজ়িলের বিশ্বকাপজয়ী ফুটবলারকে পরের মাসেই খেলতে দেখা যাবে ইটালির তৃতীয় সারির দল রাভেনার হয়ে। ১৫ নভেম্বর ফোরলির বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। শনিবার ইটালির ক্লাবের তরফে এই ঘোষণা করা হয়েছে।
ইটালিতে খেলার অভিজ্ঞতা রোনাল্ডিনহোর কাছে নতুন নয়। তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন শীর্ষস্তরের ক্লাব এসি মিলানের হয়ে। এ ছাড়া বার্সেলোনার হয়েও খেলেছেন। তবে ৪৬ বছরের ফুটবলার যে অবসর ভেঙে আবার ফুটবলে ফিরবেন তা অনেকেই ভাবতে পারেননি। পেশাদার স্তরে শেষ ম্যাচ খেলেছিলেন ব্রাজ়িলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ২০১৫-য়। তার তিন বছর পর অবসর নেন।
জুনে রোনাল্ডিনহোকে সই করিয়েছিল রাভেনা। ব্রাজ়িলের ফুটবলার সম্প্রতি ইটালির ক্লাবটির কিছুটা অংশীদারিত্ব কিনেছেন। এ বার সেই ক্লাবের হয়েই নামবেন। দলের আর এক মালিক ইগনাজিয়ো কাপ্রিয়ানি জানিয়েছেন, গোটা শহর যাতে তাঁদের ফুটবল ক্লাবের পাশে দাঁড়ায় সেই লক্ষ্যেই রোনাল্ডিনহোকে খেলানে হচ্ছে।
গত অগস্টে ইটালি গিয়ে রোনাল্ডিনহো জানিয়েছিলেন, পেশাদার কেরিয়ারে ৩০০ গোল করাই তাঁর লক্ষ্য। এখন তাঁর ২৯৯ গোল রয়েছে। রোনাল্ডিনহো বলেছিলেন, “আমি দলকে সাহায্য করতেই এসেছি।”