ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রামে গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:৪১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:৪৬:২৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় শাশুড়ি হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ ইস্রাফিলকে (৩৫) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের যৌথ আভিযানিক দল।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডে রংধনু টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইস্রাফিল (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নারুই গ্রামের মোঃ শিশু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে মামলায় ৩০২ ধারা সংযোজন করা হয়।

শনিবার এসআরবি-৭, জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৪৯, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ ইস্রাফিল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com