বাঘার পদ্মায় জেলের জালে ৬৩ কেজির ৬ বাগাড় মাছ

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৯:৪৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:৪৬:৪২ অপরাহ্ন
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৬৩ কেজি ওজনের ছয়টি বাগাড় মাছ। 

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছগুলো ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন মাছগুলো কিনে মীরগঞ্জ বাজারে নিয়ে আসেন। বড় আকারের মাছগুলো দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধরা পড়া ছয়টি বাগাড় মাছের মধ্যে দুটির ওজন সাড়ে ১২ কেজি করে এবং বাকি চারটির ওজন সাড়ে ৯ কেজি করে। মাছগুলোর মোট ওজন ৬৩ কেজি।

মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, তিনি ওজনভেদে প্রতি কেজি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৭০ টাকা দরে মাছগুলো কিনেছেন। বিক্রির জন্য প্রতি কেজির দাম চেয়েছেন ১ হাজার ১০০ টাকা। তবে রাতের বেলায় চাহিদামতো দামে ক্রেতা না পাওয়ায় মাছগুলো বগুড়া অথবা ঢাকায় নিয়ে বিক্রি করার পরিকল্পনা করছেন তিনি।

নাসির উদ্দিনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ গ্রামে। তবে মাছগুলো যে জেলের জালে ধরা পড়েছে, তাঁর নাম জানাতে রাজি হননি এই ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা তোয়াজ উদ্দিন বলেন, রাতে এত দাম দিয়ে মাছ কেনার চেয়ে মাছগুলো দেখতে আসা মানুষের ভিড়ই ছিল বেশি।

পদ্মায় ধরা পড়া বড় আকারের বাগাড় মাছগুলো দেখতে মীরগঞ্জ বাজারে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com