ভিডিওর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা আদায়, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৯:৫০:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:৫০:২০ অপরাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে তিন লাখ টাকা আদায়ের অভিযোগে আবু সাঈদ (৪৩) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দ্বিতীয় দফায় আরও ৫১ হাজার টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর শহরের মতিঝিলসংলগ্ন ডাকবাংলোর পেছনে লালমাটিয়া মাদরাসার শিক্ষক।

অভিযোগ অনুযায়ী, ওই মাদরাসার এক শিক্ষার্থীর মা ও প্রবাসীর স্ত্রীর সঙ্গে আবু সাঈদের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি ওই নারীর অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রথম দফায় তিন লাখ টাকা আদায় করেন।

শনিবার দ্বিতীয় দফায় আরও ৫১ হাজার টাকা নিতে গেলে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে আবু সাঈদকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com