রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৪:৫৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৪:৫৪:২৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশের একটি দল। 

গ্রেপ্তার মোঃ মাসুম নগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মোঃ ওহেদুল ইসলামের ছেলে।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, পবা থানায় ২০১৩ সালে দায়ের করা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি পলাতক ছিলেন।

অবশেষে সোমবার সকালে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com