নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৫:৩৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৫:৩৬:২২ অপরাহ্ন
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলিও (২৬) আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে গিয়ে সেচপাম্পের তারে পা পড়লে স্পৃষ্ট হন চন্দ্রবানু। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে দুজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। ডলির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com