বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৫:৫০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৫:৫০:৫৩ অপরাহ্ন
সাকিব আল হাসান-রিশাদ হোসেনের পর এবার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকে ডাক পেয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। আগামী মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে এ বাঁহাতি পেসারকে। গতকাল বিসিবির কাছে বিগ ব্যাশ খেলার অনাপত্তিপত্র চেয়েছেন মোস্তাফিজ। 

আজ ডি থ্রি টুর্নামেন্টের নিলামে বিসিবি সভাপতি তামিম ইকবাল নিশ্চিত করেছেন, বিগ ব্যাশে খেলার জন্য মোস্তাফিজ বোর্ডের কাছে এনওসি(অনাপত্তিপত্র) চেয়েছেন।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা বিগ ব্যাশের নতুন আসর। একই সময়ে শুরু হবে ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির টি-টোয়েন্টি সংস্করণও। ফলে বিগ ব্যাশে খেললে দেশের এই টুর্নামেন্টে দেখা যাবে না মোস্তাফিজকে।

ডি-থ্রি ট্রফির নিলামে মোস্তাফিজকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। তবে ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে পাবে শুধু ওয়ানডে সংস্করণে।

এদিকে বিগ ব্যাশের আগামী আসরে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ এবারও একই দলের হয়ে মাঠে নামবেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com