মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৬:০৭:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৬:০৭:৪৩ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুরে শান্তিনাশ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাতের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) এলাকার রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মো. মাহমুদ রায়হান (৩০) এবং একই ইউনিয়নের চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো. সোহেল হোসেন (২১)। এদের মধ্যে রোকনুজ্জামান সোহাগ স্থানীয় একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন এবং বাকিরা সংগঠনটির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

​পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

​মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকে থাকা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com