রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটক থেকে একটি চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করেছে আনসার সদস্যরা। এ সময় কৌশলে প্রাচীর উপর দিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত চোর। উদ্ধার করা সাইকেলটি বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্পে জমা রাখা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে সাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় দায়িত্ব পালন করেন পিসি মোঃ শাহিন আলম (আইডি নং-৩৩৬৯৩), এপিসি মোহাম্মদ শফিকুল ইসলাম (আইডি নং-২৯৩৯৬) এবং আনসার সদস্য মোহাম্মদ নাসিম আহম্মদ (আইডি নং-৭৯০৫২)।
উদ্ধার হওয়া সাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে আনসার ক্যাম্পে নিরাপদে জমা রাখা হয়েছে। সাইকেলটির প্রকৃত মালিককে প্রয়োজনীয় পরিচয় ও মালিকানার প্রমাণসহ রুয়েটের আনসার ক্যাম্পে যোগাযোগ করার জন্য জানিয়েছেন পিসি মোঃ শাহিন আলম।
রুয়েট ক্যাম্পাসে চুরি হওয়া সম্পদ উদ্ধার ও নিরাপদে সংরক্ষণে দায়িত্বরত আনসার সদস্যদের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসংশনীয় বলে জানিয়েছেন রুয়েট কর্তৃপক্ষ।