পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর?

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৭:০৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৭:০৮:৫৬ অপরাহ্ন
ব্যাঙ্ক থেকে পেনশনের চার হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা। এক তরুণ এসে তাঁর কাঁধ থেকে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তরুণের সঙ্গে ধস্তাধস্তিতে বৃদ্ধা রাস্তায় লুটিয়ে পড়লেন। কিন্তু ব্যাগটিকে কোনও ভাবেই কাছছাড়া করলেন না। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ঘটেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধা। তাঁর পিছু নিলেন এক তরুণ। বৃদ্ধা তরুণের উপস্থিতি টের পেলেন না। সেই সুযোগে তাঁর কাঁধের ব্যাগ ধরে টান মারলেন তরুণ। বৃদ্ধা সেই অভিঘাতে রাস্তায় লুটিয়ে পড়লেন। কিন্তু ব্যাগের হাতল ছা়ড়লেন না। তরুণও ব্যাগটি ধরে টানতে লাগলেন। বৃদ্ধা রাস্তায় ঘষটাতে ঘষটাতে এগিয়ে চললেন। কিন্তু ব্যাগের হাতল ছাড়লেন না। শেষে তরুণ রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেলেন। বৃদ্ধা রাস্তায় পড়ে ব্যথায় কাতরাতে লাগলেন। পথচারীদের কাছে তরুণের নামে অভিযোগও জানালেন। এর পর এক ব্যক্তি তরুণকে পাকড়াও করে বৃদ্ধার কাছে নিয়ে এলেন। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। তরুণের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে আড়াই লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বৃদ্ধা নিশ্চই ভাল আঘাত পেয়েছেন।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত।’’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com