নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:১০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:১০:১৫ অপরাহ্ন
নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে মোঃ সোহাগ আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় তাঁর ঘর থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও আট পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নজরুল মন্ডলের ছেলে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে সোহাগ আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় অভিযানকারী দল। এ ছাড়া, ঘটনাস্থলে বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে ইয়াবা সেবনের কথাও তিনি স্বীকার করেন বলে জানানো হয়।

পরে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন, সিম কার্ড ও ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com