ভারতের মহারাষ্ট্রের পুণের সুখসাগর নগরে ব্যস্ত সড়কে ১৮ বছর বয়সী এক তরুণীকে যৌন হয়রানি ও জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণী এক বন্ধুর জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ওই যুবক তার শরীরে অশালীনভাবে স্পর্শ করেন। একপর্যায়ে তরুণীকে জোর করে কোলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। বাধা দিতে গিয়ে তরুণী মাটিতে পড়ে যান। এ সময় অভিযুক্তও তার ওপর পড়ে যান।
তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তরুণীর কাছে গিয়ে এক যুবক তাকে স্পর্শের চেষ্টা করছেন। পরে তরুণী সরে যেতে চাইলে তার পোশাক ধরে টেনে কোলে তোলার চেষ্টা করেন ওই যুবক। একপর্যায়ে দুজনই সড়কে পড়ে যান। তখন আশপাশের লোকজন এগিয়ে আসেন।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তবে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সূত্র: আনন্দবাজার