পর্যটন, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘৪র্থ ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আগামী ৪ থেকে ৭ নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় দেশীয় ও বৈচিত্র্যময় খাবার, হস্তশিল্প এবং উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। এর মাধ্যমে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার, পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বিকাশের সুযোগ তৈরি হবে।
বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদ হোসেন বলেন, পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন বলেন, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা পর্যটন, আতিথেয়তা, খাদ্যসংস্কৃতি ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের দর্শনার্থীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।