ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ছেলে বিহানের বয়স প্রায় এক বছর। সন্তান আসার পরে দু’জনের জীবনেই বদল এসেছে। একসঙ্গে সামলাচ্ছেন সবটা। কাজের যতই চাপ থাক, ঘরে ফিরে স্ত্রী-সন্তানকে সময় দেন ভিকি। স্বামীর সম্পর্কে এমনটাই জানালেন ক্যাটরিনা। মা-বাবা হওয়ার পরে তাঁদের সংসারজীবন কেমন কাটছে, সে কথা খোলাখুলি বললেন অভিনেত্রী।
২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি ও ক্যাটরিনা। ২০২৫-এ তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। ছেলেকে ক্যামেরা থেকে দূরেই রাখেন। খুব কম সময়ই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তারকাদম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর প্রশংসা করে ক্যাটরিনা জানান, ভিকি খুব ভাল বাবা। ক্যাটরিনার বক্তব্য, ভিকির মধ্যে যেন এক বিশেষ ক্ষমতা রয়েছে। দিনে চোদ্দ, ষোল কিংবা আঠারো ঘণ্টা শুটিং করে ক্লান্ত হয়ে ফিরলেও, তিনি বিহান এবং তাঁর সঙ্গে সময় কাটানোর সময় সেটাতেই পুরোপুরি মনোনিবেশ করেন।
তবে কাজ সামলে, অভিভাবকত্বের এই নতুন অধ্যায়ের মূল্যও তাঁদের দিতে হচ্ছে বলে জানান ক্যাটরিনা। তাঁর কথায়, দু’জনের নিজেদের মতো খাওয়াদাওয়া করা কিংবা সিনেমা দেখা সম্ভব হচ্ছে না। তবে এ নিয়ে আক্ষেপ নেই। ক্যাটরিনার দাবি, ভিকি তাঁকে বার বার মনে করিয়ে দেন, সময় এলে সবকিছু আবার নিজের জায়গায় ফিরবে।
মা হওয়ার পর প্রচারের আলো থেকে কিছুটা দূরেই থাকছেন ক্যাটরিনা। সম্প্রতি অম্বানী পরিবারের এক অনুষ্ঠানে গিয়ে চেহারা নিয়ে সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। সে প্রসঙ্গে তাঁর মন্তব্য, আমরা এমন এক দুনিয়ায় থাকি, যেখানে মতামত মুহূর্তে বদলে যায়। সন্তানের জন্মের পর কোনও নারীর শরীর কোন পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তা বেশির ভাগ মানুষেরই অজানা নয়। তার পরেও কেউ যদি কঠোর চোখে সেই শরীরকে বিচার করেন, তবে সেটা তাঁর নিজস্ব পছন্দ।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’-এর পর থেকে ক্যাটরিনাকে বড় পর্দায় দেখা যায়নি। নতুন ছবির কোনও ঘোষণাও নেই। তবে এ নিয়ে তাড়া নেই তাঁর। নিজের ব্যবসা, পরিবার এবং নিজেকে সময় দেওয়াই এখন তাঁর অগ্রাধিকার। কোন ধরনের চরিত্রে ফিরতে চান, সে প্রশ্নে ক্যাটরিনা জানিয়েছেন, খলচরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে।