মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৮:৩৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৮:৩৬:২৬ অপরাহ্ন
যোগদানের পর থেকেই নিজের পেশাদারিত্ব, কঠোর তদারকি ও দক্ষ নেতৃত্ব দিয়ে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কে একটি গতিশীল, আধুনিক ও জনবান্ধব ইউনিটে পরিণত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

তিনি বর্তমানে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) প্রধান ও জেলা পুলিশের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজশাহী জেলায় যোগদানের পর থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিন জেলার ৮টি থানার ডিএসবি কর্মকর্তাদের কার্যক্রম সরাসরি মনিটরিং করছেন। তার কঠোর নির্দেশনায় তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, পুলিশ ভেরিফিকেশন এবং অপরাধীদের গতিবিধি নজরদারিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিশেষ করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তার উদ্যোগ প্রশংসনীয়।

তার দক্ষ তদারকির ফলে পুলিশ ভেরিফিকেশন ও পাসপোর্ট সংক্রান্ত সেবায় দীর্ঘদিনের দীর্ঘসূত্রতা দূর হয়েছে। এখন অত্যন্ত দ্রুত সময়ে জনগণ এই সেবা পাচ্ছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তার গোয়েন্দা নজরদারির ফলে জেলায় মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন সহজ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান পরিস্থিতিতে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন।

রাজশাহী জেলার কোথাও কোনো ধরনের নাশকতা, অরাজকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে তিনি দিনরাত কঠোর গোয়েন্দা নজরদারি ও তদারকি অব্যাহত রেখেছেন। তার এই কঠোর অবস্থানের কারণে রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ রয়েছে।

এছাড়াও তিনি একজন অত্যন্ত মানবিক, সৎ ও গণমাধ্যমবান্ধব কর্মকর্তা। যে কোনো তথ্যের জন্য গণমাধ্যমকর্মীরা তার কাছে গেলে তিনি দ্রুত ও স্বচ্ছ তথ্য দিয়ে সহযোগিতা করেন। সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি নিজে জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন, যা হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মনে ব্যাপক আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি করেছে। জেলার সচেতন মহলের মতে, একজন নারী কর্মকর্তা হিসেবে সাবিনা ইয়াসমিন তার সততা, সাহসিকতা, মানবিকতা ও নিরলস পরিশ্রম দিয়ে রাজশাহী জেলা পুলিশে এক অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com