পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:২৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:২৫:৩৪ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১১টায় উপজেলার বানেশ্বর বাজার থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মোঃ জয় ইসলাম (২৪) ও পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ছেলে মোঃ তাওসিফ আশরাফী (২২)।

বৃহস্পতিবার বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, বানেশ্বর নামাজগ্রাম সড়কের ওপর দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com