রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এলাকাবাসীর প্রতিনিধিরা।
বৃহস্পতিবার দুপুরে নগরভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পদ্মা নদীর তীরবর্তী আলুপট্টি থেকে পঞ্চবটী অভিমুখী এলাকার অভ্যন্তরীণ সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।
মতবিনিময়কালে এলাকাবাসী বলেন, এলাকার সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ করা হলে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এ জন্য তাঁরা দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে রাসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং তাঁদের উত্থাপিত সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, সিনিয়র অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন, সাগরপাড়া এসি মসজিদের সভাপতি আব্দুল মহিম, মসজিদের ইমাম মুফতি আলী আকবর ফারুকী, বিএনপি নেতা আব্দুল জব্বার আনসারী, সোহেল কুদ্দুস, মজিবুল হক মিনার, ইসরাইল শেখ সন্টু, যোহর, রজব, যুবদল নেতা হীরা এবং ছাত্রদল নেতা মিশর, সান ও রায়হানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।