গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:১৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:১৪:১৯ অপরাহ্ন
গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজের আগুন থেকে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু রহিম।

সূত্র জানায়, আগুনে দগ্ধদের দুপুর ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়েছে।

এদের মধ্যে রিয়াজুল শেখের ৪০ শতাংশ, আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, ১৮ বছর বয়সি রোজিনার ১ শতাংশের কম এবং এক বছর বয়সি শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। আহতদের মধ্যে রিয়াজুলের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com