বাঘায় উদ্যোক্তা সম্মেলন ও কর্মমুখী মিলনমেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:১৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:১৬:২৭ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় স্থানীয় উৎপাদন, ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন-২০২৬ ও কর্মমুখী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বাঘা উদ্যোক্তা ফোরাম এর আয়োজনে বাঘা, বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সম্মেলন  অনুষ্ঠিত হয়।
 
সম্মেলনের প্রতিপাদ্য ছিল “খাঁটি পণ্যের অঙ্গীকার, নিরাপদ হোক বাঘার বাজার” ।
সম্মেলনে বাঘা উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ী ও স্থানীয় উৎপাদকরা অংশগ্রহণ করেন। 
এ সময় বক্তারা স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং, খাঁটি পণ্য নিশ্চিতকরণ, অনলাইন মার্কেটিং এবং উদ্যোক্তাদের জন্য সরকারি সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
 
আয়োজকরা জানান, বাঘার স্থানীয় বাজারকে নিরাপদ ও ভেজালমুক্ত করতে এবং স্থানীয় উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com