মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:২৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:২৬:২৪ অপরাহ্ন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মায়ের চোখের সামনে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলো- উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে আরবিয়া (৮) ও রাবিয়া (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুদুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের কিনারা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে যান।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, মায়ের সঙ্গে দুই শিশু সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়দের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, দৃশ্যটি দেখে মনে হয়েছে এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং চালক ইচ্ছাকৃতভাবেই তাদের ওপর গাড়ি তুলে দিয়েছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে— কাভার্ডভ্যান চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন। নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com