ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:২৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:২৮:৫৩ অপরাহ্ন
ঢাকার ধামরাইয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার শিল্পী স্থানীয় আজিজুর রহমানের স্ত্রী। তার দুজন সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঈশাননগর এলাকার নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, ভোররাতে পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com