আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:৪১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:৪১:২২ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের একসময়ের পরিচিত অভিনেতা সমু চৌধুরী। আর্থিক সংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছিল পরিবার। এমন পরিস্থিতিতে অভিনেতার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে তাঁর চিকিৎসার প্রক্রিয়া শুরু করেছে সংগঠনটি। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, সমু চৌধুরীর চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে সংগঠন। পাশাপাশি পুরো চিকিৎসাপ্রক্রিয়া তাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ভিডিওগুলোতে তাঁকে অস্বাভাবিক অবস্থায় বিভিন্ন স্থানে দেখা যায়। এরপর থেকেই তাঁর চিকিৎসা ও সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান অনেকে।

এমন পরিস্থিতিতে অভিনেতার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির এই উদ্যোগে সমু চৌধুরীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হবে বলে আশা করছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com